বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডের আদেশ হওয়ার পর আদালত থেকে তাকে বের করার সময় এক স্বজনকে উদ্দেশ্য করে দীপ বলেন, ‘আমি ফুললি স্ট্রং।’
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আসামি দীপকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে...
