শনিবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সার্বভৌমত্ব র্যালি’ ঘিরে রাজধানীতে এক অভাবনীয় অদৃশ্যপূর্ব দৃশ্যপট রচিত হয়েছিল। অতীতে এমন দৃশ্য কেউ অবলোকন করেনি এই নগরীতে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কোনোকালেই এমন জন-জোয়ার দেখেনি কেউ।
সব রাস্তাঘাট পথ-অলিগলি-সড়কমালা হতে ঊর্মিমুখর স্রোত মিশে গিয়েছিল তারেক রহমানের দৃঢ়-দৃপ্ত পদভারে...
