ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তর’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা বিশেষভাবে হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতকালে মহাকাশভিত্তিক এই সহযোগিতা আরও সুসংহত হয়েছে...
