শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘উন্নত দেশগুলো শুধু প্রযুক্তি ব্যবহার করছে না, নিজেরাই প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করছে। বাংলাদেশকেও সেই পর্যায়ে পৌঁছাতে হবে। এ জন্য শিক্ষায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে।’

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে...