রাজধানীর বিভিন্ন এলাকার ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় আইভি স্যালাইন। কোথাও ১০০ মিলিলিটার বা ২৫০ মিলিলিটারের স্যালাইন থাকলেও ৫০০ মিলিলিটার ও এক লিটারের স্যালাইন মিলছে না। আবার কোনও কোনও ফার্মেসিতে সব ধরনের স্যালাইন নেই।
বিক্রেতাদের অভিযোগ, কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী স্যালাইন সরবরাহ করছে না। কোথাও ১০ কার্টন অর্ডার দিলে পাওয়া যাচ্ছে এক কার্টন, আবার ১০টি চাইলে দেওয়া হচ্ছে পাঁচটি। অন্যদিকে,...
