মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

নূর আলমের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় দুই বছর ইমামতি করেছেন। তিনি বিবাহিত ও চার সন্তানের বাবা।...