দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও নাকচ হয়ে গেছে। রোববার (১ নভেম্বর) মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুরের আদেশ দেন

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিন না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে নজরুল ইসলামের পক্ষে...