মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। তবে চিঠি দেওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পায়নি ঢাকা। বিষয়টি নিয়ে সৌদি সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...