গণপিটুনির নৃশংসতা লইয়া গত মাসের শেষে আমরা লিখিয়াছি। অতীতেও অনেকবার লেখা হইয়াছে। ইহা দুঃখজনক যে, আমাদের বারংবার এই বিষয়টি লইয়া লিখিতে হইতেছে।
ইহা প্রকৃত অর্থে, আমাদের সমাজের সুস্থতার প্রশ্ন। সুস্থতা না আসা অবধি এই অসুস্থতার কথা তো বারংবার উচ্চারণ করিতেই হইবে। কার্পেটের তলায় নোংরা-জীবাণু চাপা দিয়া রাখিয়া তো ঘরকে হাইজেনিক রাখা যায় না।
গতকাল পত্রিকান্তরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)...
