গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি। বাহিনীটি জানিয়েছে, নিজস্ব অর্থায়নে স্থানীয় দোকান থেকে নগদ অর্থের বিনিময়ে পানি ও প্রয়োজনীয় রসদ কেনা হচ্ছে। এর সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা...