দীর্ঘ ১৮ বছর কারাভোগের পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাট জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে পাঠানো হয়

এর আগে এদিন দুপুর ২টা ২৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বাদলকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয় এবং দীর্ঘ দাপ্তরিক কার্যক্রম শেষে তাকে...