সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুরের নগরকান্দায় পৌঁছেছে টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে মরদেহ নিয়ে অবতরণ করে হেলিকপ্টারটি। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়

এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তিতাসের গ্রামের বাড়ির আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে মাগরিবের নামাজের পর...