ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান আফলাটক্সিন-এর উপস্থিতি শনাক্ত হওয়ার পর, অবশিষ্ট ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে খাদ্য অধিদপ্তর। চট্টগ্রাম ও ঢাকার সরকারি গুদামে সংরক্ষিত চালের নমুনা পরীক্ষায় এই বিপজ্জনক আফলাটক্সিন এর সন্ধান মেলে। বিষয়টি নিশ্চিত হতে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে চালানের বাকি চাল অধিকতর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...