সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে ১১ হাজার ৪১৮ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানগুলোতে এসব গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনা ঘটে।...
