মানুষের চিকিৎসাবিজ্ঞানে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার এক যুগান্তকারী ঘটনা। একসময় যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে মানুষের মৃত্যু ছিল প্রায় অবধারিত, অ্যান্টিবায়োটিক তাহাকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনিয়াছিল। অস্ত্রোপচার, অঙ্গ প্রতিস্থাপন, ক্যানসারের চিকিৎসা, এমনকি অপরিণত শিশুর জীবন রক্ষাতেও এই ঔষধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়াছে; কিন্তু সেই জীবনরক্ষাকারী ঔষধের কার্যকারিতাই এখন ক্রমশ কমিয়া আসিতেছে।...