ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতারণার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়...
