ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের পরিমাণ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের অবদান ২৫ শতাংশ। এ অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

প্রতিবছর দেশের শ্রমবাজারে নতুন করে প্রায় ২২ লাখ মানুষ যুক্ত হচ্ছেন। তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে...