রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের একজন অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার আরোহী দুই বিদেশ যাত্রীসহ তিন জন। আহতরা হচ্ছেন, মো. বশির (৩৩), কাতার যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১) ও আলামিন (৩০)
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক...
