খেজুরের রসের ‘র’ও নেই অথচ তৈরি হচ্ছে একদম ‘খাঁটি গুড়’! শীতের আগমনের শুরুতেই যখন মানুষের আগ্রহ থাকে খেজুরের গুড়ের প্রতি, তখন তত্পর হয়ে উঠেছে সেই অতি পরিচিত অসাধু চক্র। উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, কাপড়ের রং, আটা, রাসায়নিক পদার্থ, ভেষজ নির্যাস ও খেজুরের গুড়ের কৃত্রিম ফ্লেভার।

এসব উপাদান মিশিয়ে রাতারাতি তৈরি হচ্ছে শত শত মণ গুড়। রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া...