অবকাঠামো খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে নিজেদের তৈরি প্রথম হাই-স্পিড বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে ভারত। মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরের জন্য ভারতের মাটিতেই এই ট্রেনের নকশা ও নির্মাণকাজ চলছে। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে ভারতীয় প্রকৌশলীরা দেশের অনন্য আবহাওয়া ও পরিচালনা উপযোগী করে ট্রেনটি তৈরি করছেন।

বর্তমানে বেঙ্গালুরুর বিইএমএল কারখানায় এটি তৈরির প্রক্রিয়া চলমান...