কিশোরগঞ্জের মিঠামইনে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন বরযাত্রীরা। অটোরিকশাচালক ও তাদের সহযোগীদের হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কনের পরিবারের সদস্যদের মারধর এবং টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে
গতকাল শনিবার রাতে উপজেলার কাটখাল বাজারের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কাওসার মিয়া কাটখাল পুলিশ ফাঁড়িতে কর্মরত
পুলিশ ও...
