ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বাড়তি সেনা ও আধা সামরিক বাহিনী মোতায়েনের উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। মণিপুরে নতুন করে আধা সামরিক বাহিনীর সদস্য বাড়ানো হচ্ছে। একই সঙ্গে চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবরও সেনা উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এ ক্ষেত্রে অরুণাচল প্রদেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।...
