যোগাযোগব্যবস্থায় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় এবার ফারসি ভাষায় মুঠোফোনের কথোপকথন শনাক্ত করে তা নির্ভুল লেখায় রূপান্তরের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করেছেন দেশটির এক গবেষক। রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তেহরান বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।...