আর্জেন্টিনা জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া ৩৯ বছর বয়সী লিওনেল মেসিকে আগামী বছর আবারও দেখা যেতে পারে বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে। গত ৬ অক্টোবর এএফএ আয়োজিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলেছিলেন এই কিংবদন্তি। তবে ২০২৭ সালে নতুন এক সমীকরণে, জাতীয় দলের পরিবর্তে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে এই চেনা মাঠে সাবেক বার্সা তারকার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।...