জমি কেনাবেচা ও দলিল নিবন্ধনে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ডিজিটাল ব্যবস্থায় যাচ্ছে সরকার। কাগজনির্ভর প্রচলিত পদ্ধতির পরিবর্তে চালু হচ্ছে অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থা। নতুন এ ব্যবস্থায় ঘরে বসেই ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং নিবন্ধনের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন নাগরিকরা।

এতে নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াত, দীর্ঘসূত্রতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে...