দেশে গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ এমনিতেই কম। এর মধ্যে কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করায় গ্যাস সরবরাহ আরও কমেছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট। এতে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকেরা
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে এই রক্ষণাবেক্ষণ কাজ...
