সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে। গত ১২ নভেম্বর সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা থেকে তাদের বরখাস্তের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে আদেশ দুটি কার্যকর হবে। এর মধ্য দিয়ে তাদের সামরিক চাকরির অবসান ঘটবে
সেনা আইনের ১৬ ধারার আওতায় তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। এতে...
