রাজনীতির একটি চিরন্তন সত্য হইল, ক্ষমতাসীনরা অনেক সময় নিজেদের জনপ্রিয়তা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হইয়া পড়েন। তাহারা ভাবেন, রাষ্ট্রক্ষমতা, প্রচারযন্ত্র, রাজনৈতিক সংগঠন এবং বিপুল অর্থবিত্তের জোরে জনমতকে নিজেদের অনুকূলে রাখা সম্ভব; কিন্তু ব্যালট বাক্সে যখন মানুষের প্রকৃত অসন্তোষের প্রতিফলন ঘটে, তখন সেই আত্মবিশ্বাসের ভিত মুহূর্তেই ভাঙিয়া পড়ে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচন তাহারই...