রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।...
