মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। জাল নথি তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের সঙ্গে জড়িত সন্দেহে তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার...
