কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত...
