সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে গত কয়েক দিন ধরে। দীর্ঘদিন ধরে হামলা ও পালটা হামলার পর সৌদি এখন হুতিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে। এর মধ্যে হুতিরা সৌদি আরবকে শর্ত দিয়েছে, যুদ্ধবিরতি চাইলে তাদের ৫১ বিলিয়ন ডলার দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার সমান।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে এ তথ্য...
