এমন মানবজমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা-রামপ্রসাদের এই মরমি গানের মধ্যে রহিয়াছে মানুষের সম্ভাবনা ও তাহাকে কাজে লাগাইবার এক গভীর দর্শন। একটি রাষ্ট্রের ক্ষেত্রেও কথাটি সমভাবে প্রযোজ্য। যেই রাষ্ট্রের কর্মক্ষম জনগোষ্ঠী যত দক্ষ, উৎপাদনশীল ও কর্মমুখী, সেই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি তত শক্তিশালী।
কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই মানবজমিনের বিপুল অংশ এখনো অনাবাদি। কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়িতেছে, অথচ...
