পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে
নিহত ব্যক্তিরা হলেন কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে...
