মৃত্যুর প্রায় সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা জহিরুল হক সামচু ঢালী। গত ২৯ মার্চ তার মৃত্যু হলেও গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে তার নাম রয়েছে ২১৯ নম্বরে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি...