ভারতের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় নিজের মেয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগে এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতের নাম কিরণ। তিনি কেরালার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত আনন্দ রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তামিলনাড়ুর বাসিন্দা
পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ রাজ ইয়েলাহাঙ্কায় মিষ্টি ভুট্টা তৈরির মেশিন উৎপাদনের একটি ছোট কারখানা পরিচালনা করেন। প্রায় দুই বছর আগে তিনি কিরণকে...
