সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।...