রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আকস্মিক আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। পরে শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা শিশু শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এই আগুনের সূত্রপাত। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায়...
