জীবনের সবটুকু সুখ ও শ্রম বিলিয়ে দিয়ে ছয় সন্তানকে বড় করেছেন ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। জীবনের শেষ পর্যায়ে এসে সেই সন্তানদের কাছে তিনি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন। ছয় সন্তানের মধ্যে কারো কাছেই ঠাঁই হয়নি তার। শেষ বয়সে তাই তার ঠিকানা হয়েছে বাড়ির পাশের একটি গাছতলা
বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের ওমেদ আলী মোল্লার ছেলে। ৯৫ বছর বয়সে এসে...
