বিশ্ববিদ্যালয়ে ওঠার পর সবারই কমবেশি প্রেজেন্টেশন দিতে হয়। নতুন ক্লাসমেট আর শিক্ষকদের সামনে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে অনেকেই ঘাবড়ে যায়। প্রেজেন্টেশনের মাঝে অনেকের কথা আটকে যায়, মুখ দিয়ে আর কথা বের হতে চায় না। তখন কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকে, আবার কেউ সহজ কথাও ভুলভাল বলে ফেলে
হিসাব বলছে, প্রায় ৭৫ শতাংশ মানুষ সবার সামনে কথা বলার কথা ভাবলেই দুশ্চিন্তায় পড়ে যান। লন্ডনে এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি গুগল সার্চ হয়। সেখানে প্রতি মাসে গড়ে ৬০ হাজার ৩০০ বার ‘জনসমক্ষে কথা বলার ভয়’ বা ‘এই ভয় কাটানোর উপায়’ লিখে ইন্টারনেটে সার্চ করা হয়
তবে এতে চিন্তার কিছু নেই; কারণ, বিষয়টি একদমই স্বাভাবিক। বরং কোনো ধরনের চাপ বা দুশ্চিন্তা না থাকাটা অনেক সময় গা ছাড়া ভাব, প্রস্তুতির ঘাটতি কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসের লক্ষণ হতে পারে
এই ভয় বা চাপ এক নিমেষে দূর করার কোনো জাদুকরি উপায় নেই। আসলে এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনা সম্ভবও নয়, আর তা করার দরকারও নেই। কেন এমন চাপ তৈরি হয়, তার পেছনে এক বা একাধিক কারণ থাকে। চলো, জেনে নেওয়া যাক ‘স্টেজ ফ্রাইট’-এর লক্ষণ, কারণ এবং কীভাবে ধীরে ধীরে তা সামলে নেওয়া যায়
অন্তত ১৩১ বার ব্যবহার না করলে টোট ব্যাগ প্লাস্টিকের চেয়েও ক্ষতিকর হতে পারে স্টেজ ফ্রাইট কেন হয়
স্টেজ–ভীতি মূলত দুশ্চিন্তা বা উদ্বেগ থেকেই হয়। এর পেছনে বড় তিনটি কারণ আছে
প্রথমত, ঠিকমতো প্রস্তুতি না নেওয়া। যারা শুনবে তাদের কী ভালো লাগবে, তা ভেবে কথা না গুছিয়ে নিলে, বিষয়টা গল্পের মতো সাজিয়ে না রাখলে আর জোরে জোরে কয়েকবার প্র্যাকটিস না করলে নিজের ওপর ভরসা কমে যায়
দ্বিতীয়ত, এই ভুল ধারণা যে সবাই শুধু ভুল ধরতে বা সমালোচনা করতে বসে আছে। আসলে তেমন নয়। যারা শুনছে, তারা চায় তুমি ভালো করো এবং তোমার কথা থেকে কিছু বুঝুক বা শিখুক
তৃতীয়ত, সবকিছু একদম নিখুঁত করতে হবে, নিজের ওপর এই বাড়তি আর অবাস্তব চাপটা নেওয়া। এই কারণগুলো নিয়ে কাজ করলে ভয় অনেকটাই কমে যায়
বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন স্টেজ–ভীতির লক্ষণগুলো কী
সবার সামনে কথা বলার ভয় হলে আমাদের শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায়। সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো, মুখ শুকিয়ে যাওয়া, গলার স্বর কেঁপে ওঠা বা আস্তে শোনানো, দ্রুত শ্বাস নেওয়া, হাত-পা কাঁপা, হাত ঘামা, পেট ভার লাগা আর বমি বমি ভাব। ভয় খুব বেশি হলে অনেকের প্যানিক অ্যাটাকও হতে পারে
এসব লক্ষণ কেন হয়? এর পেছনে বড় কারণ হলো শরীরে অ্যাড্রেনালিন নামের হরমোন বেড়ে যাওয়া। আমাদের ভেতরে খুব পুরোনো একটি স্বাভাবিক ব্যবস্থা কাজ করে, যাকে বলে ‘ফাইট, ফ্লাইট বা ফ্রিজ’। মানে বিপদে পড়লে লড়াই করা, পালিয়ে যাওয়া কিংবা একদম জমে যাওয়া
আগে মানুষ যখন বনে-জঙ্গলে চলত, তখন হিংস্র পশু বা বড় বিপদ থেকে বাঁচতে এই ব্যবস্থা খুব কাজে দিত। এখন প্রেজেন্টেশন দেওয়ার সময় কোনো সত্যিকারের বিপদ না থাকলেও মস্তিষ্ক আর শরীর ভুল করে ধরে নেয় যে আমরা বড় বিপদে পড়েছি
কী বলব ভুলে যাব কি না, ভুল বললে সবাই হাসবে কি না, কিংবা অন্যরা কী ভাববে, এই দুশ্চিন্তাগুলোই শরীরের সেই পুরোনো সতর্কবার্তা চালু করে দেয়। তখনই কারও পালিয়ে যেতে ইচ্ছা করে, আবার কারও কথা আটকে জমে যাওয়ার মতো অবস্থা হয়
এই ভয়গুলো সামলানোর শুরুতেই বুঝতে হবে, ঠিক কোন কোন কারণে এমনটা ঘটছে
স্টেজ–ভীতি (পারফরম্যান্স এনজাইটি) কাটিয়ে ওঠার দ্রুত ও কার্যকর কিছু উপায়
নিজের বিষয় ভালোভাবে বুঝতে হবে
তুমি কী নিয়ে কথা বলছ, তা যত ভালোভাবে বুঝবে আর বিষয়টায় যত আগ্রহ থাকবে, ভুল হওয়ার বা খেই হারানোর সম্ভাবনা তত কম হবে। মাঝে কোনো কারণে খেই হারালেও চট করে মূল কথায় ফিরে আসতে পারবে। শ্রোতারা কী প্রশ্ন করতে পারে, তা আগে থেকেই ভেবে অন্তত পাঁচটা সম্ভাব্য প্রশ্ন ঠিক করে রাখো আর সেগুলোর উত্তর তৈরি করে নিতে পারো
অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে গুছিয়ে ও পরিকল্পনামতো কাজ করো
আগেভাগেই পুরো প্রেজেন্টেশনের পরিকল্পনা করে রাখো। স্লাইড, ছবি, অডিও বা অন্য কোনো উপকরণ লাগলে তা আগেই গুছিয়ে নাও। প্রস্তুতি যত গোছানো হবে, নার্ভাস লাগার প্রবণতা তত কমবে। জরুরি পয়েন্টগুলো মনে রাখতে ছোট একটা কার্ড বা নোট কাছে রাখতে পারো। সম্ভব হলে আগেই জায়গাটা দেখে এসো। প্রজেক্টর বা সাউন্ড সিস্টেম ঠিকমতো কাজ করছে কি না চেক করে নাও। আর আসল দিনের আগেই একবার প্র্যাকটিস করে দেখো
বারবার প্র্যাকটিস করো
প্রেজেন্টেশনটা কয়েকবার প্র্যাকটিস করো। কাছের বা পরিচিত কয়েকজনের সামনে বলে দেখতে পারো এবং তাদের মতামত নিতে পারো। খুব ঘনিষ্ঠ নন বা অপরিচিত কারও সামনে বললে আসল পরিবেশের কাছাকাছি একটা অনুভূতি পাওয়া যায়। চাইলে নিজের ফোনে ভিডিও রেকর্ড করে দেখতে পারো, কোথায় কোথায় আরও ভালো করা যায়, তা নিজেই বুঝতে পারবে
দুশ্চিন্তাগুলো যাচাই করে দেখো
ভয় পেলে অনেক সময় আসল বিপদের চেয়ে ভয়টাকে অনেক বড় মনে হয়। তুমি ঠিক কী নিয়ে দুশ্চিন্তা করছ, তা খাতায় লিখে ফেলো। এরপর ভাবো, সত্যিই কি খারাপ কিছু ঘটার সম্ভাবনা আছে? তোমার ভয়ের পক্ষে কোনো বাস্তব প্রমাণ আছে কি না তা ভেবে দেখো। আগের প্রেজেন্টেশনগুলো কেমন হয়েছিল, তা মনে করার চেষ্টা করো
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা নিজের সফলতা কল্পনা করো
ভাবো যে তোমার প্রেজেন্টেশনটা ভালো হবে। ইতিবাচকভাবে ভাবলে সবার সামনে কথা বলার চাপ কমে আর নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ে
গভীরভাবে শ্বাস নাও
ধীরে ও গভীরভাবে শ্বাস নিলে মন অনেকটা শান্ত হয়। সামনে যাওয়ার আগে আর কথা বলার মাঝে পরপর দুই-তিনবার ধীরে ধীরে গভীর শ্বাস নাও। বেশির ভাগ সময়ই শুরুর দিকে ভয় বা চাপ সবচেয়ে বেশি থাকে, কয়েক মিনিট গেলে তা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে
নিজের কথায় মন দাও, দর্শকের দিকে নয়
যারা শুনছে, তারা মূলত নতুন তথ্য আর মূল কথা শুনতে চায়। তুমি কীভাবে দাঁড়িয়ে আছ বা সামান্য কেঁপে উঠছ কি না, তা নিয়ে অতটা ভাবে না। কথা বলার সময় অনেকে মনে করে, ভেতরের চাপ সবাই ধরে ফেলছে। অথচ বাস্তবে তা ততটা ধরা পড়ে না। আর কেউ বুঝলেও বেশির ভাগ মানুষই চায় তুমি ভালোভাবে কথা বলো
কয়েক সেকেন্ডের নীরবতা নিয়ে ভয় পেয়ো না
কথা বলতে গিয়ে খেই হারালে বা মাথা ফাঁকা লাগলে মনে হতে পারে অনেকক্ষণ চুপ আছ। কিন্তু বাস্তবে তা হয়তো মাত্র কয়েক সেকেন্ড। একটু লম্বা হলেও শ্রোতারা হয়তো তোমার কথাটিই ভাবছে। তখন ঘাবড়ে না গিয়ে ধীরে কয়েকবার গভীর শ্বাস নাও
দরকার হলে সাহায্য নাও
এমন কোনো ক্লাস বা সংগঠনে যোগ দিতে পারো, যেখানে সবার সামনে কথা বলার চর্চা ও একে অপরকে সাহায্য করা হয়
শেষকথা
সবার সামনে কথা বলার সময় নার্ভাস বা দুশ্চিন্তা হওয়া খুব স্বাভাবিক। অনেক সময় এটিই ভালো করার তাড়না দেয়। স্টেজ ভীতি বা পরীক্ষার দুশ্চিন্তার মতো এটিও একধরনের পারফরম্যান্স অ্যাংজাইটি। তবে কারও যদি শুধু কথা বলার সময়ই নয়, বরং অন্য সামাজিক পরিস্থিতিতেও প্রচণ্ড ভয় বা দুশ্চিন্তা হয়, তবে তা সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া হতে পারে। এমন ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে
সূত্র: মায়ো ক্লিনিক, সেকেন্ড নেচার ইউকে
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার
