ক্রিকেটে সেরাদের স্বীকৃতি দেওয়ার আয়োজনে বড় পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এত দিন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্ষিক পুরস্কার ঘোষণা করলেও এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফুটবলের ব্যালন ডি’অর কিংবা যুক্তরাষ্ট্রের এনএফএল অনার্সের আদলে আয়োজনটি বিশ্ব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিণত করতে...