ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হওয়া পাঁচজনের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাসের অভিযোগে রোববার (২২ নভেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাঁচজন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিজেদের পরিচয় পরিবর্তন করে হিন্দু পরিচয়ে...
