জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার মামলায় সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে তাকে
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ মাজহারুল ইসলাম রায়ের বিষয়টি...
