রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থা এবং জনজীবনকে সুশৃঙ্খল ও গতিশীল করিবার প্রয়াসে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ গৃহীত হইয়াছে। ইহারই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার যোগাযোগব্যবস্থাকে জনবান্ধব করিবার লক্ষ্যে সাতটি কোম্পানির অধীনে ৮৬১টি বাস পরিচালনার এক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হইয়াছে। দীর্ঘদিন ধরিয়া ঢাকা শহরের গণপরিবহনে যে নৈরাজ্য, অসুস্থ প্রতিযোগিতা এবং বিশৃঙ্খলা চলিয়া আসিতেছে, এই নতুন উদ্যোগে তাহার...