হাতকড়া পরানো আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে সংঘবদ্ধ জনতা। গ্রেফতার অভিযানে দলবদ্ধ হয়ে হামলা চালানো হচ্ছে পুলিশ সদস্যদের ওপর। ভাঙচুর করা হচ্ছে পুলিশের গাড়ি।
মিছিল-বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়েও আক্রান্ত হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোথাও অপরাধীদের সহযোগীরা, কোথাও রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি, আবার কোথাও স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হচ্ছে। এমনকি দায়িত্বের বাইরে থাকা পুলিশ...
