ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৃথক ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা
বুধবার (১৮ নভেম্বর) চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এদিন ভোর রাতে মহাসড়কের উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরার লাটিমী ও কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার নামক স্থানে বিশাল আকৃতির গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে রাখা...
