গাজীপুর বনভূমির নীরব পরিবেশে মায়ের সঙ্গে ছুটে বেড়াচ্ছে চারটি ফুটফুটে শাবক। কখনো মায়ের পাশে ঘেঁষে দাঁড়ানো, কখনো একে অপরের সঙ্গে খুনসুঁটি, এভাবেই কাটছে তাদের সময়

নতুন এই চার অতিথির আগমনে প্রাণচাঞ্চল্য বেড়েছে গাজীপুরের সাফারি পার্কে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা নীলগাই পরিবারের নতুন সদস্যদের দেখতে পেয়ে আনন্দিত হচ্ছেন পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের কাছে শাবকগুলো শিশুসুলভ আচরণ বাড়তি...