‘হালকা গল্প’ ও ‘মিষ্টি কবিতা’র পরিবর্তে ‘সমাজের দারুণ অভাবের এক-একটি দিক লক্ষ্য করে লিখিত’ প্রবন্ধ নিয়ে মুসলিম সাহিত্য সমাজ-এর মুখপত্ররূপে ১৯২৭ সালে প্রকাশিত হয়েছিল শিখা, এবং যেহেতু সেই সমাজের উদ্দেশ্য ছিল চিন্তাচর্চা, তাই সে-অনুযায়ী পত্রিকারও লক্ষ্য ছিল মুসলিম সমাজের জীবন ও চিন্তাধারার গতিপথ বদলে দেওয়া। শিখা-র প্রথম সংখ্যার শুরুতে কাজী নজরুল ইসলামের একটি গান...