কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনেরা। এ সময় লাঠিসোঁটার আঘাত ও মারধরে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম দিদারুল...