চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এসব দানবাক্সে পাওয়া গেছে ৫১ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলংকার
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৫ কোটি টাকা গণনা করা হয়েছে। রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এ তথ্য জানিয়েছেন। এবার দানের টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা গণনার কাজ শেষ হতে রাত ১০টা...
